সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। বলিউড তারকারাও মেতে উঠেছেন আনন্দে। আনন্দ-উৎসবের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেত্রী কাজল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দশমীর দিন ঠাকুরকে বরণ করতে গিয়ে মণ্ডপে দুর্ঘটনার শিকার হয়েছেন কাজল। বরণ শেষে সিঁড়ি থেকে নামতে গিয়েই পা পিছলে যায় কাজলের। হুমড়ি খেয়ে পড়তেই যাচ্ছিলেন তিনি। পাশ থেকে বোন তানিশা তাকে ধরে নেওয়ায় রক্ষা পেয়েছেন অভিনেত্রী।
প্রতিবেদন বলা হয়েছে, ‘দশমীর দিন কাজলের পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। এদিকে কাজলের তেমন ক্ষতি না হলেও তার হাত থেকে মাটিতে পড়ে যায় ফোন। এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।’
উল্লেখ্য, গত বছরেও কাজল একই ভাবে মোবাইল দেখতে দেখতে বাড়ির পুজোর সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিলেন। এ বারেও প্রায় একই ঘটনা ঘটলো। সূত্র: আনন্দবাজার
No comments:
Post a Comment